পাত্রীর বয়স ৩৫ +
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০১৮, ০৩:৩২ পিএম
নারীদের বয়স ২৫ পেরোতেই সমাজের সবার মধ্যে এক অদ্ভুত ব্যাপার দেখা দেয়। মেয়েটি কেন বিয়ে করছে না তা নিয়ে মেয়ের পরিবারের চেয়ে আত্মীয়স্বজনকে এ নিয়ে বেশি চিন্তিত হতে দেখা যায়। কিন্তু হয়তো মেয়েটি তখন তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বিয়ে নিয়ে তার হয়তো তেমন মাথাব্যথার সময় নেই। সাধারণ নারী থেকে শুরু করে বলিউডের অভিনেত্রী কেউই এই ঝামেলা থেকে মুক্তি পান না। অথচ বিয়ে না করেও দিব্যি সুখী জীবনযাপন করছেন এসব বলিউড অভিনেত্রীরা। আজকে আমরা এমনই কয়েকজন বলিউড অভিনেত্রী সম্পর্কে জানব যারা ৩৫ পার হওয়ার পরও অবিবাহিত এবং সুখী
প্রিয়াংকা চোপড়া
২০০০ সালের মিস ওয়ার্ল্ড ছিলেন এই অভিনেত্রী। বর্তমানে বলিউড এবং হলিউড জুড়েই তার ব্যাপক বিস্তার। অভিনেত্রী এবং গায়িকা হিসেবে প্রিয়াংকা অনেক সুনাম কুড়িয়েছেন। তার নামের সঙ্গে অনেককে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল যেমন : হারমান বায়েজা, আসিম বণিক, অক্ষয় কুমার, শহীদ কাপুর, শাহরুখ খান। কিন্তু ৩৫ বছর বয়সের এই নায়িকা এখনো খুশি মনে সিঙ্গেল জীবনযাপন করছেন।
সুস্মিতা সেন
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন সবার কাছেই এক জীবন্ত উদাহরণ। ৪২ বছর বয়সী এই সুন্দরী একা খুব সুখী জীবনযাপন করছেন। তার দত্তক নেয়া দুটি মেয়ে আছে রিনি এবং আলিশা। যদিও বিক্রম ভাট এবং ওয়াসিম আকরামের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু বর্তমানে তিনি একজন সুখী সিঙ্গেল মা যে তার দুই মেয়েকে নিয়ে সুন্দর সংসার করে যাচ্ছেন।
নার্গিস ফাকরি
যুক্তরাষ্ট্র থেকে নিজের ব্যাগ গুছিয়ে বলিউডে নিজের ভাগ্যের চাকা কতটুকু ঘোরে তা দেখতে এসেছিলেন এই অভিনেত্রী। উদয় চোপড়ার সঙ্গে তার সম্পর্ক আছে এমন অনেক গুঞ্জন বলিউড প্রাঙ্গণে শোনা যাচ্ছে অনেকদিন ধরে। কিন্তু বিয়ের ব্যাপারে এখনো তিনি কিছু বলেননি। নার্গিস ফাকরি একজন স্বাধীন নারী যিনি মনে করেন মেয়েদের বিয়ে নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই বরং মেয়েদের সব সময় নিজের পায়ে দাঁড়ানো উচিত।
টাবু
টাবু বলিউডের অন্যতম বহুমুখী প্রতিভার অধিকারী নায়িকা। অনেক নায়ক, প্রযোজকের সঙ্গে বলিউড পাড়ায় তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এর মধ্যে রয়েছেন সঞ্জয় কাপুর, সাজিদ নাদিয়াতওয়ালা, অক্ষিণী নগরজুনা। কিন্তু কোনো সম্পর্কই শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়নি। এখন তিনি সিঙ্গেলই আছেন।
মোনা সিং
এক কালের মিস ইন্ডিয়া এবং ‘জ্যাসি জ্যাসি কোয়ি নাহি’ সিরিয়ালের জনপ্রিয় চরিত্র মোনা সিং। ‘জ্যাসি জ্যাসি কোয়ি নাহি’ সিরিয়ালের জ্যাসি চরিত্রের মাধ্যমে সবার মন কেড়েছিলেন এই অভিনেত্রী।
৩৬ বছর বয়সে পা রাখলেও দিব্যি সিঙ্গেল তকমা লাগিয়ে বলিউডে তার বিচরণ। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে কিছুদিন সম্পর্ক থাকলেও পারস্পরিক মতবিরোধের জের ধরেই দুজন পরবর্তী সময়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং আলাদা হয়ে যান।
আমিশা প্যাটেল
২০০০ সালে অন্যতম হিট ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আমিশা প্যাটেলের। এরপরে আরো কয়েকটি হিট ছবিতে কাজ করেন তিনি।
কিন্তু কিছুদিনের মধ্যেই বলিউডে তার ক্যারিয়ার মুখ থুবড়ে পড়ে। ভিকরাম ভাটের সঙ্গে তার সম্পর্ক আছে এমন গুঞ্জন বলিউড পাড়ায় শোনা গেলেও শেষ পর্যন্ত তা টিকেনি। বর্তমানে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী এখন সিঙ্গেল রয়েছেন।
সাক্ষী তানওয়ার
‘কাহানী ঘার ঘার কি’ নামক স্টার প্লাসের সিরিয়ালের মাধ্যমে ভারতের শত ঘরের নারীদের মন জয় করেছিলেন সাক্ষী। ৪৫ বছর বয়স হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এই অভিনেত্রী।
তাকে নিয়ে এমন গুঞ্জন রয়েছে যে, একজন ধনাঢ্য ব্যবসায়ীর সঙ্গে তার গোপনে বিয়ে হয়েছিল। কিন্তু এই কথা তিনি মিডিয়ার কাছে অস্বীকার করেন।
নেহা ধুপিয়া
তিনিও এক সময়ের মিস ইন্ডিয়া। ৩৭ বছর বয়স হয়ে গেলেও এখনো কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি এই অভিনেত্রী। বরং নিজের সিঙ্গেল জীবন তিনি উপভোগ করছেন। যদিও তার সঙ্গেও অনেকেরই প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
এদের মধ্যে রয়েছেন ক্রিকেটার যুবরাজ সিং, স্কয়াশ খেলোয়াড় রিতিক ভট্টাচার্য এবং ভেনিজুয়েলার জেমস সিলভেস্টার।
মনিকা বেদী
শোবিজ জগতের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী হলেন মনিকা বেদী। ৪২ বছর বয়সের আবেদনময়ী এই অভিনেত্রী আজো সিঙ্গেল। এক সময় তিনি গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সময় তিনি সালেমের আসল পরিচয় জানতেন না। পরে তাক সত্য পরিচয় জানার পর মনিকা বেদী সম্পর্কের ইতি টানেন।
আনুশা ডানডেকার
৩৬ বছর বয়সী এই বিখ্যাত এমটিভি ভি জে এককালে তার সঙ্গে কর্মরত ভি জে রানভিজে সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু বর্তমানে তিনি করণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে আছেন। কারোরই বিয়ের ব্যাপারে তেমন আগ্রহ নেই। তাই আনুশা এখনো তার অবিবাহিত জীবন উপভোগ করছেন।
তানিশা মুখার্জি
কাজলের ছোটবোন তানিশা। বলিউডে তিনি তেমন সুনাম কুড়াতে পারেননি। অল্প কিছু ছবিতে তাকে দেখা গিয়েছিল। বিগবসের একটা সিজনে তিনি ছিলেন। বিগবসে থাকাকালীন আরমান কোহলির সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। এ ছাড়া উদয় চোপড়াকে নিয়ে তার সঙ্গে অনেকে সন্দেহের দৃষ্টিতে দেখতেন। কিন্তু কোনো সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি। ৩৯ বছরের তানিশা এখনো সিঙ্গেল।
শামিতা শেঠী
শিল্পা শেঠীর ছোটবোন শামিতা অভিনয়ের পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনের কাজো করে থাকেন। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী এখনো সিঙ্গেল এবং তার রাজকুমারের জন্য অপেক্ষায় আছেন। যদিও তার সঙ্গে উদয় চোপড়া, হারমান বায়েজাসহ অনেকের ব্যাপারেই বিভিন্ন সময়ে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
