×

পুরনো খবর

মজাদার ‘মাংস পিঠা’ রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৮, ০৫:০২ পিএম

মজাদার ‘মাংস পিঠা’ রেসিপি
আজ আপনাদের জন্য থাকছে মজাদার ‘মাংস পিঠা’ রেসিপি। চলুন জেনে নিই এই মজাদার রেসিপির পদ্ধতি ও প্রণালী টি। মজাদার ‘মাংস পিঠা’ রেসিপি উপকরণঃ পুরের জন্য – ১ কাপ ছোট করে কাটা মাংস সেদ্ধ – আধা কাপ আলু কুচি – আধা কাপ পেঁয়াজ মিহি কুচি – কাঁচা মরিচ কুচি ঝাল বুঝে – ১ চা চামচ কাবাব মসলা – ১ চা চামচ আদা-রসুন বাটা – ২ টি এলাচ – ১ খণ্ড দারুচিনি – ২ টি লবঙ্গ – ২ চা চামচ তেল বা ঘি – লবন স্বাদ মতো পিঠার জন্য – ৫০০ গ্রাম আটা বা ময়দা – ৫০ গ্রাম সুজি – ১/৪ কাপ ঘি – লবন স্বাদ মতো – পানি পরিমাণ মতো – তেল ভাজার জন্য পদ্ধতিঃ পুর তৈরি – প্রথমে প্যানে তেল দিয়ে গরম করে এতে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন ভালো করে। একটু লালচে হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে নরম করতে থাকুন। গরম মসলা ও কাবাব মসলা দিয়ে লবন দিয়ে দিন। – এরপর এতে আলু কুচি ও মাংস কুচি দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করতে থাকুন। আলু সেদ্ধ হয়ে ও মাংস ভাজা হয়ে এলে পুর তৈরি হয়ে যাবে। স্বাদ দেখে নামিয়ে রাখুন। পিঠা তৈরি – আটা/ময়দার সাথে সুজি ভালো করে হাতে মিশিয়ে নিন ও সামান্য লবণ দিন। এরপর ঘি ঢেলে হাত দিয়ে মাখাতে থাকুন। এতে খাস্তা হবে। তারপর পানি দিয়ে মেখে ডো তৈরি করে নিন। – রুটি বেলার মতো করে ডো তৈরি করবেন। এরপর ছোট ছোট করে গোল রুটি তৈরি করে নিন। হাতের তেলোর সমান অর্থাৎ পুরির মতো পাতলা ছোট রুটি তৈরি করে নিন। এরপর ঠিক মাঝে পুর দিয়ে রুটিটি ভাঁজ করে ফেলুন। অর্ধেক চাঁদের মতো হবে। – একটি কাটা চামচ দিয়ে রুটির মুখ আটকে ফেলুন, যাতে পুর ভেতর থেকে বেরিয়ে না যায়। – একটি বড় কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করুন। অল্প আঁচে গরম করে নিন। এরপর বানানো পিঠা ছেড়ে দিন এবং অল্প আঁচেই লালচে করে ভেজে তুলে নিন। – একটি কিচেন টিস্যুতে রেখে তেল শুষে ফেলুন। ব্যস, তৈরি হয়ে গেলো মাংস পিঠা। এবার সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App