প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম
আরো পড়ুন
বেনাপোলে ট্রেনের ধাক্কায় আহত ২
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ১১:৫৭ এএম
ফাইল ছবি
বেনাপোলে ট্রেনের ধাক্কায় ইজ্ঞিনচালিত টলির চালকসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (৯ জানুয়ারি) সকালে বেনাপোলের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেনাপোলের রাজবাড়ী গ্রামের রবিউলের ছেলে আমিনুর ও শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের আনিসুরের ছেলে হাসান।
স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল রুটের কমিউনিটি ট্রেনটি খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোল আসছিল। এ সময় দিঘিরপাড় রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে মাটিবাহী ইঞ্জিনচালিত টলি পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে টলির চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায়।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান জানান, আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
এ সম্পর্কিত আরো খবর
মন্তব্য করুন