×

জাতীয়

বেনাপোলে ট্রেনের ধাক্কায় আহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ১১:৫৭ এএম

বেনাপোলে ট্রেনের ধাক্কায় আহত ২

ফাইল ছবি

বেনাপোলে ট্রেনের ধাক্কায় ইজ্ঞিনচালিত টলির চালকসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (৯ জানুয়ারি) সকালে বেনাপোলের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বেনাপোলের রাজবাড়ী গ্রামের রবিউলের ছেলে আমিনুর ও শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের আনিসুরের ছেলে হাসান। স্থানীয়রা জানান, যশোর-বেনাপোল রুটের কমিউনিটি ট্রেনটি খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোল আসছিল। এ সময় দিঘিরপাড় রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে মাটিবাহী ইঞ্জিনচালিত টলি পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে টলির চালক ও তার সহযোগী গুরুতর আহত হন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায়। বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান জানান, আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকা, মাত্রা ছিলো ৫.৬

ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকা, মাত্রা ছিলো ৫.৬

এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনে ফিরলেন গৌতম আদানি

এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনে ফিরলেন গৌতম আদানি

পচা ডিম খাওয়ার ভয়ে মমতার কাউন্সিলর বৈঠক বাতিল

পচা ডিম খাওয়ার ভয়ে মমতার কাউন্সিলর বৈঠক বাতিল

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

সংসদে ‘লোডশেডিং’ বনাম ‘মেরামতশেডিং’ বিতর্ক, সত্য কোনটি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App