×

জাতীয়

জিসিসি নির্বাচন: আ’লীগ পেয়েছেন ২৬২০৩৯ ভোট, বিএনপি পেয়েছেন ১১৬৪২৫ ভোট

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ০৬:৩৯ পিএম

জিসিসি নির্বাচন: আ’লীগ পেয়েছেন ২৬২০৩৯ ভোট, বিএনপি পেয়েছেন ১১৬৪২৫ ভোট
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন জাহাঙ্গীর আলম। এখন অবধি অনানুষ্ঠানিকভাবে ২৩২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মোট কেন্দ্র সংখ্যা ৪২৫টি। এসব কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে পড়েছে দুই লাখ ৬২ হাজার ৩৯ ভোট। আর রাজনীতিতে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দীন সরকার পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৪২৫ ভোট। এই নির্বাচনে যে ৪২৫টি কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে নয়টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে জালভোট ও সিল মারার অভিযোগ পেয়ে। বাকি কেন্দ্রগুলোতে ভোট সুষ্ঠুভাবে হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। শুরু থেকেই আসা ফলাফলে দেখা যাচ্ছে ধানের শীষের তুলনায় দ্বিগুণ ভোট পড়ছে নৌকায়। এখন অবধি পাওয়া প্রায় প্রতিটি কেন্দ্রেই বেশি ভোট পড়েছে ক্ষমতাসীন দলে। সনাতন পদ্ধতির মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়া কেন্দ্রগুলোর চিত্রও একই রকম। সেখানেও বিএনপির চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ। এই ছয় কেন্দ্রে আওয়ামী লীগ পেয়েছে চার হাজার ৮১০ ভোট, আর বিএনপি পেয়েছে দুই হাজার ২৯৭টি। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা গাজীপুর সদরের বঙ্গতাজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করছেন। সেখানে ফল ঘোষণায় অবশ্য কিছুটা বিলম্ব হচ্ছে। কারণ, কেন্দ্রে গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তার সই করা কাগজ আসলে পরে সেখানে ঘোষণা দেয়া হচ্ছে। কিন্তু কেন্দ্রে গণনা শেষে প্রার্থীদের এজেন্টদের কাছেও ফলাফল তুলে দিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। আর এই এজেন্টরা তা জানিয়ে দিচ্ছেন প্রার্থীদের কাছে। আর প্রার্থীরাও ফলাফল সংগ্রহ করে তা যোগ করে জানিয়ে দিচ্ছেন গণমাধ্যমকর্মীদেরকে। তবে মেয়র পদে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের মিডিয়া সেল এভাবে ফলাফল সংগ্রহ করে জানালেও বিএনপির হাসান সরকারের পক্ষ থেকে এ রকম কোনো উদ্যোগ নেয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এতদিন ভুল পথে ছিলাম

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা এতদিন ভুল পথে ছিলাম

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App